'অপরাজিত'(Aparajito)র পর এবার নতুন ভূমিকায় জিতু কমল (Jeetu Kamal)। এবার তাঁকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়, সৌজন্যে পরিচালক অর্ণব মিদ্যার ছবি 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuasha Chilo )। ইতিমধ্যেই ছবির শ্যুট করে ডাবিং(Dubbing)এর কাজ শুরু করেছেন জিতু। জানা যাচ্ছে, তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। যার মধ্যে দ্বিতীয় গল্পে অভিনয় করছেন জিতু। এই গল্পে জিতুর সঙ্গে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), লিলি চক্রবর্তী (Lily Chakraborty),সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta), অবন্তিকা বিশ্বাস (Abantika Biswas) সহ আরও অনেকে। রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় এর নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/LuQv49H
https://ift.tt/R1SG6ig

