#

#

Ranbir Kapoor : রণবীরের ছবির সেটে দগ্ধ হয়ে মৃত্যু এক সিনেমাকর্মীর

পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) সেটে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় মৃত্যু হয়েছে এক সিনেমাকর্মীর। মৃত ওই সিনেমাকর্মীর নাম মণীশ দেবশী। শ্যুটিং স্পটেই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পরে উদ্ধারকাজ চলাকালীন স্টুডিয়োতেই মণীশ দেবশী নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তৎক্ষণাৎ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8aDhbMq
https://ift.tt/Ybm2noM