অমিতাভ বচ্চন এবার নতুন ভূমিকায়। অভিনয় নয়, সুরকার হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিগ বি। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক আর বালকির ছবি 'চুপ'। যেটি কিনা 'রোম্যান্টিক সাইকোপাথ' থ্রিলার। সেই ছবিরই সুরকার হিসাবে অমিতাভ বচ্চনকে বেছে নেন খোদ বালকি নিজেই। এর আগে আর বালকি-র 'চিনি কম', 'পা', 'শামিতাভ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, সেই ছবিগুলিতে কাজের সূত্রেই তাঁর সঙ্গে পরিচালকের বন্ধুত্ব। আর বন্ধুত্বের খাতিরেই বালকির অনুরোধ রক্ষা করছেন বিগ বি।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/PQ1VFxU
https://ift.tt/zsyR8IV

