#

#

Ananya Chatterjee : অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় আর নেই, অপ্রত্যাশিত খবরে মন খারাপ টলিপাড়ার

টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্য়োপাধ্যায়। বহু ধারাবাহিকে অভিনয়ের জন্য ছোটপর্দার দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে চিকিৎসা চলছিল। তবে শেষ রক্ষা হল না। অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা জয়জিৎ বন্দ্য়োপাধ্যায়, ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাস সহ আরও অনেকেই। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/eiYMdSG
https://ift.tt/zsyR8IV