#

#

৯/১১-র মাস্টারমাইন্ডের মৃত্যু ঘোষণা বাইডেনের! কে এই জাওয়াহিরি? কেন তাকে মারল আমেরিকা?

রবিবার সূর্যোদয়ের সময়, আল-জাওয়াহিরি আফগানিস্তানের কাবুলে একটি বাড়ির বারান্দায় আসেন। বেশ কিছুক্ষন সেখানেই ছিলেন তিনি। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে তিনি প্রায়ই এই বারান্দায় আসতেন। মার্কিন আধিকারিকরা জানিয়েছেন রবিবার একটি মার্কিন ড্রোন আল-কায়েদা নেতার দিকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই সময় তিনি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। আফগানিস্তানের মাটি থকে মার্কিন সেনা সরে আসার মাত্র ১১ মাসের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে বড় সাফল্য পেল আমেরিকা। সোমবার এই খবর ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 

from Zee24Ghanta: World News https://ift.tt/R90MV8J
https://ift.tt/y3OMof1