Cheteshwar Pujara : মঙ্গলবার মিডলসেক্সের বিরুদ্ধে ৯০ বলে ১৩২ রান করলেন চেতেশ্বর পূজারা। এ দিন ৭৫ বলেই শতরান আসে তাঁর ব্যাট থেকে। তাঁর চোখ ধাঁধানো ইনিংস সাজানো ছিল ২০টি চার এবং ২টি ছক্কা। ওপেনিং ব্যাটার টম অ্যালসপ আবার ১৫৫ বলে ১৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকলেন। আর এই দুজনের ব্যাটেই ৫০ ওভারে ৪০০ রান তুলে ফেলে সাসেক্স।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/6uGUZ4A
https://ift.tt/9aUD6C5

