প্রয়াত 'কোই মিল গয়া'র 'সত্য' মিথিলেশ চতুর্বেদী। বুধবার মুম্বই-এর কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার জামাই আশিস চতুর্বেদী। মিথিলেশ চতুর্বেদীর অভিনীত ধারাবাহিকের বেশকিছু ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আশিস লেখেন, 'আমার মনে হয়, এই বিশ্বের সবথেকে ভালো বাবা তুমিই ছিলে। আমায় জামাই হিসাবে তুমি কোনওদিনই দেখোনি, আমায় নিজের ছেলের মতোই ভালোবাসা দিয়েছ। ঈশ্বর আপনার আত্মাকে শান্তি দিন।' মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেতা রেখে গেলে স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/G3JfuAE
https://ift.tt/cvdzgO7

