২০১৪ সালে গ্লাসগোতে জিতেছিলেন রুপো। গতবার অবশ্য গোল্ডকোস্টে তাঁকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই এ বার তাঁর লক্ষ্য ছিল সোনা। আর সেই সোনা দখলের লড়াইতে নেমে শুরুতেই ভুল করেন বসেন সাক্ষী। প্রতি আক্রমণে সাক্ষীকে টেক ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করেন অ্যানা। প্রথম রাউন্ডেই একই ভুলের পুনারাবৃত্তি করেন সাক্ষী। ফলে ফের তাঁকে ২ পয়েন্ট খোয়াতে হয়। প্রথম রাউন্ডে সাক্ষী ০-৪ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় রাউন্ডে সাক্ষী এক ঝটকায় ৪ পয়েন্ট সংগ্রহ করেন নেন এবং কানাডিয়ান তারকাকে চিৎ করে (৪-৪) ফাইনাল বাউট জিতে নেন। সেই সঙ্গে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতকে সোনা এনে দেন সাক্ষী।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/vg8J9Es
https://ift.tt/qPFCIne

