Salman Rushdie: একটি অনুষ্ঠানে আততায়ীর আক্রমণের মুখে পড়েন রুশদি। নিউইয়র্কে শুক্রবার বেলা ১১টার দিকে শৌতকুয়া ইনস্টিটিউটের মঞ্চে সলমন রুশদির ভাষণ শুরুর আগের মুহূর্তে তাঁর উপর হামলা হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন প্রায় আড়াই হাজার দর্শক-শ্রোতা। হামলার সময়ে অনেকেই ঠিক কী ঘটছে, তা তাৎক্ষণিকভাবে বুঝতে পারছিলেন না। রুশদি মেঝেতে গড়িয়ে পড়ার পর দর্শকদের টনক নড়ে। কেউ কেউ লেখকের কাছে ছুটেও যান। এক প্রত্যক্ষদর্শীর বয়ানে, তাঁরা মঞ্চে একজনকে উঠতে দেখেন এবং পলকের মধ্যে ওই দুর্ঘটনা।
from Zee24Ghanta: World News https://ift.tt/bGkplyj
https://ift.tt/w49q3ZS

