#

#

Soham Chakraborty : ত্রাতা সোহম, চিকিৎসায় বাঁচালেন সড়ক দুর্ঘটনায় আহতকে

দুর্ঘটনাগ্রস্ত ব্যবসায়ীকে উদ্ধার করলেন অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চণ্ডীপুর বিধানসভা এলাকার অন্তর্গত হলদিয়া-মেছেদা ৪২ নম্বর জাতীয় সড়কে। জানা যাচ্ছে, ওইদিন সন্ধ্যেয় নিজের বিধানসভা এলাকা থেকে কলকাতায় নিজের বাড়িতে ফিরছিলেন সোহম। সেসময়ই রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাঁকে নিজের গাড়িতে তুলে নেন, আহত ওই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/WgmwVBC
https://ift.tt/m2Z51pW