#

#

Brahmastra: বক্স অফিস রণবীর-আলিয়ার জাদু, ব্রহ্মাস্ত্রেই বলিউডের লক্ষ্মীলাভ!

'শামসেরা' সাফল্য পায়নি। তবে রণবীরের 'ব্রহ্মাস্ত্র'র ক্ষেত্রে বক্স অফিসের অন্যছবিই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সাম্প্রতিক মুক্তি পাওয়া বহু সুপারস্টারের ছবিই মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির রক্ষাকর্তা হয়ে উঠতে পারে 'ব্রহ্মাস্ত্র'। এমনটাই মনে করছেন খোদ ফিল্ম বিশ্লেষকরা। অতিমানবিক, সুপার পাওয়ারের গল্পই উঠে আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'-এ। রিপোর্ট বলছে, রণবীর-আলিয়ার মেগা বাজেট ছবি দেখতে ইতিমধ্যেই আগে থেকে টিকিট কেনার হিড়িক পড়ে গিয়েছে। যেটা কিনা কোভিড পরবর্তী পরিস্থিতিতে কোনও বলিউডের ছবির ক্ষেত্রেই হয়নি।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/t1yfCo6
https://ift.tt/w4adohz