'সৃজিত এমনিতেই পুজোটা কলকাতায় থাকবে না। ও শিলং থেকে ফিরবে, তারপর আবার মুম্বই চলে যাবে। পুজোর সময় আমি আমার প্রিয় জামদানি শাড়ি কেনার চেষ্টা করি, আর সেটা আমি বাংলাদেশ থেকেই কিনি। এবারও অর্ডার করা আছে, ঢাকায় গেলে ওটা পেয়ে যাব। আর সৃজিতের জন্য এখনও কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। আমার শাশুড়ি, ননদ, আইরা এবং পরিবারের সবার জন্যই কেনাকাটা করব। আর এই সপ্তাহেই করব। আসলে আমিও আফ্রিকায় ছিলাম, কিছুদিন আগেই ফিরেছি। তাই সব মিলিয়ে কেনাকাটা কিছু হয়নি।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/nPoSaBb
https://ift.tt/M0Nf1Ok

