আসন্ন আইএসএল ২০২২-২৩ (ISL 2022-23) মরসুমের উদ্বোধনী ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। ৭ অক্টোবর কোচিতে কেরালা এফসি-র (Kerala Blasters) বিরুদ্ধে লাল-হলুদ অভিযান শুরু করবে। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রথম ম্যাচ চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে। ১০ অক্টোবর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে সবুজ-মেরুন। কলকাতার দুই প্রধানের সমর্থকদের জন্য সবচেয়ে বড় খবর হল, এ বারের লিগে ডার্বি যুদ্ধ (ISl Derby) আয়োজিত হবে যথাক্রমে ২৯ অক্টোবর (সবুজ-মেরুনের হোম ম্যাচ) ও আগামী বছর ২৫ ফেব্রুয়ারি (লাল-হলুদের হোম ম্যাচ)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী তাদের সব ম্যাচ যুবভারতীতে আয়োজিত হবে। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় খবর হল বিশ্বকাপের (Qatar World Cup 2022) মাঝেই চলবে আইএসএল-এর খেলা। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল। সে দিন আইএসএল-এর কোনও ম্যাচ আয়োজিত হচ্ছে না।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/YpnOTcw
https://ift.tt/0RCGlx1

