#

#

Nora Fatehi : ২০০ কোটির তোলাবাজির মামলা, জ্যাকলিনের পর এবার ম্যারাথন জেরার মুখে নোরা

জ্যাকলিনের পর এবার নোরা ফতেহি। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় এবার নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাগ করল দিল্লি পুলিসের ইকনমিক উইংস। সূত্রের খবর, শুক্রবার নোরাকে প্রায় ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে। টানা ৭ ঘণ্টা জেরা করা হয় অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফতেহিকে। প্রসঙ্গত, ২০০২ সালের আর্থিক তছরুপ নিবারণ আইনের ৫০ নম্বর ধারা অনুসারে আগেই নোরার বক্তব্য রেকর্ড করেছিল দিল্লি পুলিস। এই মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নোরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/DMjbXK0
https://ift.tt/4JfOyd7