বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। কাজের ফাঁকে ব্য়স্ত মা প্রিয়াঙ্কা এখন তাই যতটা পারেন মেয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে কাটানো সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেন পিগি চপস। সম্প্রতি, তেমনই কিছু মুহূর্ত উঠে এল ইনস্টাগ্রামে। মেয়ে মালতী মেরি জোনাসের সঙ্গে খেলতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও মেয়ের মুখ দেখা তে চান না দেশি গার্ল। কায়দা করে তাই ইমোজি দিয়ে মেয়ের মুখ ঢেকেছেন প্রিয়াঙ্কা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/QZRTr4k
https://ift.tt/w4adohz

