'রাম সেতু' বিতর্ক অব্যাহত। ছবিতে প্রকৃত সত্য় বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই বিতর্কের মাঝেই সামনে এল ছবির টিজার। যেখানে প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা গেল অক্ষয়কুমারকে। 'রাম সেতু'কে বাঁচাতে মরিয়া তিনি। 'রাম সেতু' রক্ষায় বিশেষ ধরনের পোশাকে ডুবুরির বেশে জলের নিচে ডুব দিতেও দেখা যায় আক্কিকে। টিজারে ছবির প্রেক্ষাপট নিয়ে বিশেষকিছু জানা যায় না। তবে প্রত্নতত্ত্ববিদ আক্কির মুখে শোনা গেল, 'রাম সেতু' রক্ষা করতে তাঁর হাতে মাত্র তিনদিন সময় রয়েছে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/LmElz6s
https://ift.tt/M0Nf1Ok

