#

#

Sushant Sing Rajput : 'সুশান্তকে খুন-ই করা হয়েছে', বিস্ফোরক আমিরের ভাই ফয়সল

'সুশান্ত সিং রাজপুতকে খুন-ই করা হয়েছে।' বিস্ফোরক দাবি, আমির খানের ভাই ফয়সল খান। তাঁর বক্তব্য 'কোনও কোনও সময় কিছু কিছু সত্যি সামনে আসে না। তবে আমি চাই, এক্ষেত্রে সত্যি সামনে আসুক।' সম্প্রতি, সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সুশান্ত মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমিরের ভাই। তবে শুধু এবারই নয়, এর আগেও ভাই আমির এবং নিজের পরিবার সম্পর্কে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন ফয়সল খান। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/K41APcv
https://ift.tt/sKP0EJj