কাছের বন্ধুই সুপারি কিলারকে দিয়ে পাঞ্জাবি গায়িকা বৈশালী বুরসালার খুন করিয়েছেন। পঞ্জাবি গায়িকা বৈশালী বুরসালা খুনের ঘটনায় কিনারা করল গুজরাট পুলিস। বছর ৩৪-এর লোকসংগীত শিল্পী বৈশালীর খুনের কিনারা প্রসঙ্গে শনিবার বিবৃতি দিয়ে গুজরাট পুলিসের তরফে জানানো হয়েছে। গত ২৮ অগস্ট গুজরাটের ভালসাদ জেলার পারদি তালুকের পার নদীর ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনের সিট থেকে বৈশালী বুরসালার দেহ উদ্ধার হয়। নবরাত্রিতে গরবা গাওয়ার জন্য জনপ্রিয়তা ছিল বৈশালীর।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/QVXCqLT
https://ift.tt/6FW2xTh

