বিগ বস সিজন ১৬-র শুরু থেকেই এই শো নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। মিটু বিতর্কে নাম জড়ানো পরিচালক সাজিদ খানকে কেন আমন্ত্রন জানানো হয়েছে বিগ বসের ঘরে? তা নিয়েই শোরগোল, প্রতিবাদ। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পরিচালক থেকে সাংবাদিক, সব মিলিয়ে প্রায় ১০ জন মহিলা। এমনকী সম্প্রতি গওহর খান জানিয়েছেন যে, সাজিদ নিজেও তাঁর কাছে স্বীকার করেছিলেন যে, তাঁর চরিত্র আগে খারাপ ছিল। আর এবার সাজিদকে নিয়ে পুলিসের দ্বারস্থ শার্লিন চোপড়া।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/1qYi548
https://ift.tt/CTIkcnV

