'উনি কখনও আমার সঙ্গে নাচ করেননি', স্ত্রী সুনীতার গলায় আফসোস। আর এরপরই ১৯৮৭-তে মুক্তি পাওয়া 'খুদগর্জ' ছবির 'আপকে আ যানে সে' গানে স্ত্রীর সঙ্গে নাচে জমিয়ে দিলেন গোবিন্দা। তবে এদিন তাঁর থেকে নাচে ছক্কা মারলেন সুনীতা-ই। তবে শুধু নাচেই সীমিত থাকল না, নাচের পর স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন গোবিন্দা। বাবা-মায়ের কাণ্ডকারখানা দেখে মুখ ঢাকলেন মেয়ে টিনা। গোবিন্দা বললেন, আমি বহু বছর ধরে এই মুহূর্তের প্রতীক্ষায় ছিলাম...।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/nKLdGXm
https://ift.tt/IATlYvm

