চাকরিপ্রার্থীদের আন্দোলনে কুরুক্ষেত্র করুণাময়ী। মঙ্গলবার, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁদের দাবি খারিজের পর আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বিক্ষোভ আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। আর এরপরই মধ্যরাতে সেখানে অভিযান চালায় পুলিস। বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হয়। টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তাঁদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন।পুলিস প্রশাসনের এমন আচরণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপ্ত চক্রবর্তীর মতো বুদ্ধিজীবীরা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Ih0GmJA
https://ift.tt/IATlYvm

