১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল মনোজ কুমার ও জিনাত আমন অভিনীত ছবি 'রোটি কাপড়া অউর মাকান'। 'হায় হায় ইয়ে মজবুরি' লতা মঙ্গেশকরের গাওয়া সেই ছবিরই সুপারহিট গান। সম্প্রতি, সেই গানেরই রিমেক ভিডিয়ো তৈরি করা হয়েছে। যাতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন উর্ফি জাভেদ। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে 'হায় হায় ইয়ে মজবুরি'র গানের রিমেক ভিডিয়ো। উর্ফির ভিডিয়োতে নতুন রিমেক গানটি গেয়েছেন শ্রুতি রানে। গানের কথা লিখেছেন রাজেশ মনথন। মিউজিক করেছেন গৌরব দাশগুপ্ত। এই মিউজিক ভিডিয়োর পরিচালনা ও সিনেমাটোগ্রাফির দায়িত্বে প্রিন্স গুপ্ত।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/YVwHfmc
https://ift.tt/CTIkcnV

