বৃহস্পতিবার রাত থেকে একই রকম রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর শারীরিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে ঐন্দ্রিলার পরিস্থিতি সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী। কোমা গ্লাসগো স্কোর এখনও ৫ এর নীচে, অর্থাৎ কোনওরকম অঙ্গ সঞ্চালন নেই। গভীর কোমাচ্ছন্ন অবস্থাতে রয়েছেন ঐন্দ্রিলা। তবে তারপরেও তাঁদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। আশা ছাড়েননি ঐন্দ্রিলার বাবা-মা, প্রেমিক সব্যসাচী সহ অন্যান্য কাছের মানুষরা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/GzhQek7
https://ift.tt/Zyz1Oos

