#

#

প্রতি দু বছরে অন্তত একটা করে ছোটদের নিয়ে ছবি তৈরি করব: শিবপ্রসাদ

অনসূয়া বন্দ্যোপাধ্যায়-বড়দিনে মুক্তিপ্রাপ্ত ছবি 'প্রজাপতি', 'হামি টু' এবং 'হত্যাপুরী'। তিনটি ছবি দেখতেই হলে দর্শকের ভিড় জমেছিল, যার রেশ চলছে এখনও। 'প্রজাপতি' বাংলা ছবির একদিনের কালেকশনের ভিত্তিতে রেকর্ড গড়েছে। আর যে ছবি শিশুদের সবচেয়ে বেশি মন কেড়েছে তা হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'হামি ২'। 'হামি' দেখার পর থেকেই তার সিক্যুয়েল দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। বাংলা ছবির জন্য আবারও লাইন দিয়ে টিকিট কেটে ছবি দেখছেন দর্শক। গার্গী রায়চৌধুরি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুটি যেন পাশের বাড়ির স্বামী-স্ত্রী। নিজেদের সঙ্গে রিলেট করেছেন প্রায় প্রত্যেক মা-বাবাই। বাস্তব জীবন থেকে তুলে আনা টুকরো টুকরো মুহূর্তের কোলাজ মন জয় করেছেন সিনেমাপ্রেমীদের।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/IgUSBPz
https://ift.tt/GpNJTQF