বিএসএফের একাংশের মদতে কীভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচার করা হত এদিন তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ইডির চার্জশিটে। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছিল, এনামূল হক ও তার সহযোগীরা পাচারে বিএসএফের সাহায্য নিয়েছিল। এদিন ইডি তদন্তকারীদের দাবি, একদিকে শুল্ক দফতরের বাজেয়াপ্ত করা গরু কম দামে কিনে নিত এনামূল হকরা। অন্যদিকে ইলামবাজার, হুগলি-সহ একাধিক পশু হাট থেকে গরু সংগ্রহ করত আবদুল লতিফরা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/qBUgPrt
https://ift.tt/KQnvpz5

