রণবীর সিং (Ranveer Singh), বলিউডের অন্যতম সেলিব্রেটেড অভিনেতা। অন্যদিকে কীর্তি সুরেশ (Keerthy Suresh) দক্ষিণের সুন্দরী নায়িকা। অতীতে রণবীর-কীর্তির জুটিকে অ্যাওয়ার্ড শো নেচে মাতাতে দেখা গিয়েছে। তবে কখনও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। সে বিজ্ঞাপন হোক বা সিনেমা। এবার রণ-কীর্তিকে পরিচাল রাজেশ সাথী জুড়ে দিলেন অ্যাড শ্যুটে। একটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনে ঝড় তুলে দিয়েছেন তাঁরা। সেই বিজ্ঞাপন নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। দেখলে মনে হবে যেন অ্যাকশনে ভরপুর কোনও সিনেমা চলছে। যেখানে রণবীর-কীর্তির এনার্জি আলাদা কথা বলেছে। রণবীরের পরনে ছিল সাদা জামা, লালা স্যুট। সঙ্গে মানানসই ছোট চুল। অন্যদিকে কীর্তিকে কালো গাউনে যেন মোহময়ী দেখাচ্ছিল। এই অচেনা জুটির প্রথমবারের অন-স্ক্রিন যুগলবন্দিই সুপারডুপার হিট। তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। https://ift.tt/PkKf86p

from https://ift.tt/oFCnTlw
via IFTTT