ফের বেফাঁস মুকেশ খান্না। মহিলাদের নিয়ে কু-মন্তব্য করে বিতর্কে জড়ালেন সকলের প্রিয় 'শক্তিমান'। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হচ্ছে মুকেশকে। ঠিক কী এমন বললেন মুকেশ? তাঁর মন্তব্য, 'কোনও মহিলা যদি যেচে পুরুষকে যৌনতায় লিপ্ত হওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে সেটা আসলে তাঁর ব্যবসা'। সম্প্রতি, নিজের ইউটিউব চ্যানেল 'ভীষ্ম ইন্টারন্যাশনাল'-এ একটি ভিডিয়ো পোস্ট করেছেন মুকেশ খান্না। যাঁর হেডলাইনে তিনি বলেন, 'আপনাকেও কি এধনের মহিলারা আকর্ষণ করেন?' যে ভিডিয়োওতে বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায় পোস্টের কমেন্ট নিয়ে বক্তব্য রাখেন মুকেশ খান্না।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Zalgjp8
https://ift.tt/CBf4eXV

