#

#

Virat Kohli : রোহিত, দ্রাবিড়ের জমানায় কোহলি, রাহুলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ! কিন্তু কেন?

Virat Kohli : সাম্প্রতিক ফর্মের বিচারে পন্থ ও কার্তিককে একসঙ্গে খেলিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করছেন একাধিক ক্রিকেট পণ্ডিত। সেক্ষেত্রে চার স্পেশালিস্ট বোলারের সঙ্গে পঞ্চম বোলার হিসেবে সেরা 'অপশন' হার্দিক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ষষ্ঠ বোলারের অভাব অনুভব করেছিল। সেটা মাথায় রেখে দীপক হুডার মতো অলরাউন্ডার সেই কাজটা করতে পারেন। এই কম্বিনেশনে দল সাজালে বিরাট ও কেএল রাহুলকে একসঙ্গে খেলিয়ে দেওয়া বেশ কঠিন। ছন্দহীন বিরাট কিংবা অনেক দিন পর ফিরে আসা কেএল রাহুলের মধ্যে কোচ ও অধিনায়ক কাকে বসাবেন? বিরাটকে বাইরে রাখার মতো কঠিন সিদ্ধান্ত কি রোহিত ও রাহুল নিতে পারবেন? সেটাই এখন দেখার।       

from Zee24Ghanta: Sports News https://ift.tt/GoNiA6v
https://ift.tt/CBf4eXV