তিনিই বলিউডের ফার্স্ট লেডি বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী তিনি। তবে এর বাইরেও শিল্পী হিসাবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন গৌরী খান। ডিজাইনার হিসাবে তাঁর বেশ খ্যাতি রয়েছে। অনেকেই ভাবেন, গৌরী শাহরুখ খানের বউ, তাই অনেকেই হয়ত তাঁর সঙ্গে কাজ করতে চাইবেন। অনেকেই তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন, ভাব জমাতে চাইবেন। তবে নাহ, সেগুড়ে বালি। উল্টে শাহরুখের বউ বলেই কাজ হারাতে হয়েছে তাঁকে। অবাক হবে না, কারণ একথা নিজেই অকপটে জানিয়েছেন গৌরী খান।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2MGVbay
https://ift.tt/mV7AREg

