#

#

Jotugriho Trailer : পাহাড় ঘেরা নিশাদগঞ্জে পরতে পরতে রহস্য, 'জতুগৃহ'-এ ফেঁসে বনি, পরমব্রত!

শহর থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, নাম নিশাদগঞ্জ। অপরিচিত সেই গ্রামেই পৌঁছেছিলেন বনি সেনগুপ্ত। তবে তাঁর জানা ছিল না, সেটা কোনও নতুন রাস্তা নয়, আসলে একটা গোলকধাঁধা। সেই নিশাদগঞ্জের একটি পুরনো কটেজ ঘিরেই যত রহস্য। বহুদিন আগে একজন সেই কটেজেই পুড়ে মারা যান। সেটা জানার পরও কৌতুহল বশত সেই কটেজে গিয়ে হাজির হন বনি। আর তারপরই সেখানে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনই রহস্যে ভরা ভৌতিক গল্প নিয়েই আসতে চলেছে পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি জতুগৃহ। মঙ্গলবার সামনে এসেছে তারই ট্রেলার।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6eDvfxX
https://ift.tt/ewjhQKy