প্রথমবার মা হয়েছেন সোনম কাপুর। গত ২০ অগস্ট, সোনম ও আনন্দের পরিবারে এসেছে নতুন সদস্য। সম্প্রতি, ছেলের ছবি পোস্ট করে তাঁর নাম জানান অনিল কন্যা। জানান, ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। আপাতত ছেলের সঙ্গেই পুরোদমে সময় কাটছে অভিনেত্রীর। বায়ুর জন্য ঘরও সাজিয়ে ফেলেছেন তিনি। ছোট্ট বায়ুর ঘরের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন দিদা মাহিপ কাপুর। প্রসঙ্গত মাহিপ হলেন সোনমের কাকিমা, কাকা সঞ্জয় কাপুরের স্ত্রী।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/fRX3Wac
https://ift.tt/M2WhO9a

