শহরের বুকে শপিং মলের ভিতরে বাঁধা হয়েছিল মঞ্চ। শুক্রবার সন্ধেয় সেই মঞ্চ ঘিরেই তখন উপচে পড়েছিল উৎসাহী মানুষের ভিড়। একটি বার 'কাছের মানুষ'কে দেখার আসায়। অনুরাগীদের হৃদয়ে যত্ন করেই রাখা থাকে প্রিয় তারকাদের নাম। সেক্ষেত্রে প্রিয় তারকা দেব, গায়ক সোনু নিগম তাঁদের অনুরাগীদের 'কাছের মানুষ'-বললে বোধহয় অত্যুক্তি হয় না। তাঁদেরকেই একটি বার সামনে থেকে দেখার আসায় ভিড় করেছিলেন সকলে। তারকাদের লেন্সবন্দি করতে ক্য়ামেরাও তাক করে রাখা ছিল। অবশেষে কউন্টডাউন শুরু, তাঁরা সামনে এলেন, আর উৎসাহ, উত্তেজনা ফেটে পড়ল উৎসাহী দর্শক।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/m6qejkc
https://ift.tt/sKP0EJj

